মাওলানা ফায়সাল আফনান আযহারী
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক
ডিপ্লোমা: রুওয়াকুল খত্বিল আরাবি জামে আযহার,মিশর
মাওলানা ফয়সাল আফনান আযহারী একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট ও হাতের লেখা প্রশিক্ষক। হরফের সৌন্দর্য ও লেখার নান্দনিকতার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই শিল্পকে তাঁর জীবনের সাধনা হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করার পর তিনি মিসরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান এবং সেখান থেকে ক্যালিগ্রাফি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি আল-আযহারে আরবি ক্যালিগ্রাফি ও হাতের লেখার উপর টানা চার বছর সরাসরি শিক্ষাদান করেন, যা তাঁকে একজন পরিপক্ব ও অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে গড়ে তুলেছে। দেশে ফেরার পর তিনি তাঁর প্রতিষ্ঠিত "মাহাদুল খুতুতিল আরাবিয়্যা বাংলাদেশ " প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখার প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করেন। গত ১০ বছর ধরে তিনি অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে সফলভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জন্য হাতের লেখা উন্নয়নমূলক বিশেষ কোর্স পরিচালনা করছেন। তাঁর মূল লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে আরব বিশ্বের আদলে সুন্দর ও শৈল্পিক হাতের লেখার চর্চাকে ছড়িয়ে দেওয়া, যাতে তারা সঠিক নিয়মে আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখা শিখে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তিনি বিশ্বাস করেন, সুন্দর হাতের লেখা শুধু একটি দক্ষতা নয় — এটি একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, মনোযোগ ও সৃজনশীলতার পরিচায়ক।

ক্যালিগ্রাফি মাস্টারপিস সমূহ
ওস্তাদ ফায়সাল আফনান আজহারীর তুলি ও কলমে আঁকা অনন্য ক্যালিগ্রাফি আর্টওয়ার্কের এক নান্দনিক প্রদর্শনী।
